Logo
HEL [tta_listen_btn]

সোনারগাঁয়ে যুবকের লাশ উদ্ধার

সোনারগাঁয়ে যুবকের লাশ উদ্ধার

সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ে রুবেল (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মার্চ) সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের এক নম্বর গঙ্গাপুর বাজারের পশ্চিমপাশে অবস্থিত পরিত্যক্ত একটি জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রুবেল জেলার রূপগঞ্জ উপজেলার মোগড়াকুল এলাকার হাতেম আলীর ছেলে। মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে ফোন দিয়ে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com