Logo
HEL [tta_listen_btn]

১০ প্রতিষ্ঠানকে জরিমানা

১০ প্রতিষ্ঠানকে জরিমানা

ফতুল্লা সংবাদদাতা
অনুমোদনহীন বৈদ্যুতিক তার ও ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদন এবং নকল কেমিক্যাল, লুব্রিকেন্টস মজুদ ও বিক্রির দায়ে ১০ প্রতিষ্ঠানকে ২৬ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ মার্চ) দুপুর থেকে রাত পর্যন্ত যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, লালবাগ, বংশাল, ওয়ারী ও ফতুল্লা এলাকায় অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে র‌্যাব-১০ এর সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম সম্পন্ন করা হয়। অভিযানে বিএসটিআইর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম বলেন, অনুমোদনহীন বৈদ্যুতিক তার ও ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদন এবং নকল কেমিক্যাল, লুব্রিকেন্টস মজুদ ও বিক্রি করার অপরাধে ১০টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৬ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের মধ্যে যাত্রাবাড়ীর রাজু ক্যাবলসকে ২ লাখ ৫০ হাজার টাকা, ইমরান ইলেকট্রনিক্সকে ৪ লাখ টাকা, বাংলাদেশ ট্রাস্ট ক্যাবলসকে ২ লাখ টাকা, ফতুল্লার এক্সপ্রেস লুব্রিকেন্টসকে ৬ লাখ টাকা, কামরাঙ্গীরচরের সিটি প্লাইউড ইন্ডাস্ট্রিজকে ৩ লাখ টাকা, ইমরান কেমিক্যালকে ১ লাখ ১০ হাজার টাকা, বিআরডি ক্যাবলসকে ২ লাখ টাকা, বংশালের মুসা ক্যাবলসকে ২ লাখ টাকা, ওয়ারীর সিলভি ক্যাবলসকে ২ লাখ টাকা ও ওমর ক্যাবল কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বেশ কিছুদিন ধরেই এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন বৈদ্যুতিক তার এবং নকল কেমিক্যাল, লুব্রিকেন্টস ও ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com