Logo
HEL [tta_listen_btn]

যানজট নিরসনে পুলিশের জিরো টলারেন্স

যানজট নিরসনে পুলিশের জিরো টলারেন্স

নিজস্ব সংবাদদাতা
রমজানে নারায়ণগঞ্জ শহরে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী ১৯ মার্চ থেকে বিশেষ অভিযানে নামবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। রমজান মাসব্যাপী শহরের প্রবেশ মুখে ৮টি চেকপোস্ট স্থাপনসহ যানজট নিয়ন্ত্রণে নানা কার্যক্রম পরিচালনা করবে পুলিশ। মঙ্গলবার (১৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে একথা জানায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। আগামী ১৯ মার্চ সকালে জেলা পুলিশ সুপার গোলাম মোহাম্মদ রাসেল এই কার্যক্রমের উদ্বোধন করবেন।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, যানবাহন চলাচল স্বাভাবিক এবং জনসাধারণের নির্বিঘেœ চলাচলের জন্য পুলিশ সুপার নির্দেশনা প্রদানসহ ব্যবস্থা গ্রহণ করেছেন। যানজট কমাতে কমিউনিটি পুলিশসহ অতিরিক্ত পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা ট্রাফিক পুলিশের টিআই (এডমিন) জানান, চালক, মালিক, যাত্রীসহ নারায়ণগঞ্জবাসীর সহযোগিতায় এবং আমাদের ট্রাফিক বিভাগের আন্তরিক প্রচেষ্টায় নারায়ণগঞ্জ শহরকে যানজট মুক্ত রাখবো। মাননীয় পুলিশ সুপার মহোদয় বিষয়টাকে বিশেষ গুরুত্ব দিয়ে ট্রাফিক বিভাগকে নির্দেশনা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com