Logo
HEL [tta_listen_btn]

গাজীপুরে ঝুটের গুদামে অগ্নিকান্ড

গাজীপুরে ঝুটের গুদামে অগ্নিকান্ড

দেশের আলো ডেস্ক
গাজীপুর সিটি কর্পোরেশনের হাতিমারা এলাকায় আগুন লেগে একটি ঝুটের গুদাম পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মিরাজুল ইসলাম জানান, কাশিমপুর থানার হাতিমারা এলাকায় সাইদুর রহমানের টিনশেডের তৈরি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে ডিবিএল ও সরাবো ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ওই গুদামের আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, আগুনে ওই গুদামের ঝুটের মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকা ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com