ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লায় অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের ২ জন মূলহোতাসহ ১৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃতরা হলো, মূলহোতা মো. মুকুল মোল্লা (৩০) ও মো. সাইফুল ইসলাম (২৮) এবং তাদের সহযোগী মো.রাকিব (২৫), মো. আলমগীর (৩২), মো. নবীন (১৮), মো. শফিকুল ইসলাম রানা (৩৫), মো. সাখায়েত উল্লাহ (৩০), মো. শফিকুল ইসলাম (৪৫), ইমরান হোসেন সুজন (৩৪), মো. সিরাজ উদ্দিন সাজু (৩৯), হাসান ইকবাল (৩৬), মো. জাহিদ (৪৫), মো. মফিজুল (৩৫) ও মো. সজিব (৩২)। এসময় তাদের হেফাজত হতে ২২টি পাসপোর্ট, পাসপোর্ট ডেলিভারি ¯øীপ ৪শ’৮৭ কপি, এনআইডি কার্ড ১৯টি, রাবার সীল ৮টি, মোবাইল ফোন ২০টি এবং ৩১টি সিম উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব-১১ এর সহকারি পরিচালক এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল বুধবার (১৫ মার্চ) ফতুল্লা থানার সাইনবোর্ড সংলগ্ন বাংলাদেশ নবজাতক হাসপাতালের পাশেসামাদবানু ভবনের দ্বিতীয় তলায় মা ডিজিটাল কালারল্যাব নামক দোকান এর সামনে এবং তৃষা আদর্শ কর্পোরেশন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা সকলেই দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে বিভিন্ন লোকজনের নিকট থেকে পাসপোর্ট তৈরি করে দেয়ার নাম করে প্রতারণার মাধ্যমে বেআইনিভাবে অন্যের পাসপোর্ট নিজেদের দখলে রেখে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতো। বিভিন্ন থানার ডিউটি অফিসারের সীল ব্যবহার করে ভুয়া কাগজপত্র তৈরির মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করে আসছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।