Logo
HEL [tta_listen_btn]

মামুন হত্যামামলা……ঘাতক বিজয় পুলিশের কব্জায়

মামুন হত্যামামলা……ঘাতক বিজয় পুলিশের কব্জায়

ফতুল্লা সংবাদদাতা
মামুন হত্যাকান্ডের সাথে জড়িত থাকার এজাহারনামীয় আসামী বিজয় (১৯) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বুধবার (১৫ মার্চ) দিবাগত রাতে তাকে শহরের রাসেল পার্ক থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিজয় ফতুল্লা মডেল থানার ইসদাইর এলাকার মিন্টুর পুত্র। হত্যাকান্ডের শিকার নিহত মামুন ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার প্রফেসারের ভাড়াটিয়া বাবুলের পুত্র। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মামুন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির (২) জানান, ২০২২ সালের ৫ ডিসেম্বর বিকেল ৫টার দিকে ফতুল্লা মডেল থানার ইসদাইর স্টেডিয়াম সংলগ্ন নুর ডাইংয়ের পেছনের মাঠে মামুন (২২) ও তার বন্ধু নুরনবী (২১) কে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এতে করে মামুন মারা যায়। এঘটনায় হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। ঘটনার পর পরই মামলার এজাহার নামীয় ৫নং আসামী বিজয় আত্মগোপনে চলে যায়। বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের রাসেল পার্কে অভিযান চালিয়ে বিজয়কে গ্রেফতার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com