Logo
HEL [tta_listen_btn]

সিদ্ধিরগঞ্জে মুনলাক্স শ্রমিকদের বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জে মুনলাক্স শ্রমিকদের বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জপুল এলাকায় বে-আইনিভাবে বন্ধ কারখানা মুনলাক্স এ্যাপারেলস লিমিটেড খুলে দেয়া ও ফেব্রæয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ সমাবেশ করেন কারখানার সাড়ে ৩ শতাধিক শ্রমিক। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টায় শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে এ বিক্ষোভ সমাবেশ করেছেন। মুনলাক্স গার্মেন্টসের শ্রমিক আনোয়ার হোসেন এর সভাপতিত্তে¡ বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখার আহŸায়ক এমএ শাহীন, যুগ্ম আহŸায়ক ইকবাল হোসেন, মুনলাক্সের শ্রমিক রাজু আহাম্মেদ, মাহফুজ ও নাজমা আক্তার প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশে প্রচলিত শ্রম আইন অনুযায়ী উৎপাদনশীল কোন কারখানা বন্ধ রাখার কোন সুযোগ নেই। মুনলাক্স এ্যাপারেলস লে-অফ করে বন্ধ রাখার মতো কোন সংকট বা পরিস্থিতি সেখানে দেখা দেয়নি। কারখানার মালিক শ্রমিকদের ন্যায্য মজুরি ও আইনানুগ পাওনা থেকে বঞ্চিত করে ক্ষতিগ্রস্ত করার পাঁয়তারা চালিয়েছে। কারখানাটি গাজীপুরে সরিয়ে নেয়ার হীন উদ্যেশ্যে শ্রম আইন লঙ্ঘণ করে বে-আইনিভাবে বন্ধ করে রেখেছে। সংকট নিরসনের জন্য নারায়ণগঞ্জের কলকারখানা পরিদর্শন অধিদপ্তর থেকে মালিককে দুবার নোটিশ করার পরও হাজির হয়নি। ফলে শ্রমিকদের অভিযোগের প্রেক্ষিতে উপ-মহাপরিদর্শক মুনলাক্স এ্যাপারেলস লে-অফ এর মাধ্যমে বন্ধ রাখার বিষয়টি খতিয়ে দেখার পর সেটা বিধি সম্মত হয়নি বলে কারখানা খুলে দিয়ে শ্রমিকদের কাজে নিয়োগ করার জন্য গত ৫ মার্চ মালিককে নোটিশ দিয়েছেন।সরকারি দপ্তরের এ নির্দেশনাও মালিক অমান্য করে শ্রমিকদের হয়রানী করে চলেছে। যেই শ্রমিকদের বছরের পর বছর খাটিয়ে মালিক কোটি কোটি টাকা মুনাফা করেছে। তাঁর প্রতিদানে আজ সেই শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পরিকল্পিতভাবে কারখানা বন্ধ রেখে শ্রমিকদের পেটে লাথি মারছে। ফেব্রæয়ারি মাসের বকেয়া বেতন এখনো পরিশোধ করেনি। যার ফলে বেতন-ভাতা না পাওয়ায় শ্রমিকরা ঘর ভাড়া ও মুদি দোকানের বাকি টাকার জন্য অপমান অপদস্থ হচ্ছে। অভাব অনটনে মানবেতর জীবন-যাপন করছে। এ অবস্থা চলতে দেয়া হবে না। বকেয়া বেতন-ভাতা আদায় ও কারখানা খুলে দিয়ে উৎপাদনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে নেতৃবৃন্দ আগামী রোববার (১৯ মার্চ) সকাল ১০টায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকা বিজয় নগর এলাকার শ্রম ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন। তারা আরও বলেন, সিদ্ধিরগঞ্জের এসও এলাকার এসএস ক্রিয়েটিভ স্টিজ গার্মেন্টস শ্রমিকদের ৩ মাসের বকেয়া বেতন আদায় ও শিমরাইল এলাকার এ্যাপোলো ইস্পাত কারখানার শ্রমিকদের আইনানুগ পাওনা আদায়ের দাবিতে ৩টি কারখানা এক সাথে শ্রম ভবন ঘেরাও করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রম ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com