সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ে একটি খেলার মাঠ থেকে রোজিনা আক্তার (৩৪) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকার একটি খেলার মাঠে স্থানীয়রা ওই নারীর গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে এবং নিহতের সাথে থাকা স্মার্ট কার্ডের মাধ্যমে নাম পরিচয় শনাক্ত করে। নিহত রোজিনা আক্তার ঢাকার মিরপুরের দক্ষিণ কোট বাড়ি এলাকার আব্দুল হামিদের মেয়ে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম এর সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে। মরদেহটি উদ্ধার করে সোনারগাঁ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।