Logo
HEL [tta_listen_btn]

বন্দরে সুতা কারখানায় অগ্নিকান্ড

বন্দরে সুতা কারখানায় অগ্নিকান্ড

বন্দর সংবাদদাতা
বন্দরে আরাফাত রিফাত এন্টার প্রাইজ নামে একটি প্লাস্টিকের সুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ মার্চ) দুপুরে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্পাহানী বাজারের আরাফাত রিফাত এন্টারপ্রাইজ নামে সুতার ফ্যাক্টরীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কারখানার কাঁচামাল ও মেশিনপত্র ভস্মীভূত হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বন্দর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, শনিবার দুপুর একটার দিকে ধামগড় ইস্পাহানী এলাকার মাসুমের মালিকানাধিন প্লাস্টিকের সুতা তৈরির কারখানায় আগুন লাগে। মুহূর্তে আগুন সারা কারখানায় ছড়িয়ে পড়ে। বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট আড়াই ঘন্টার চেষ্টায় বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল্লাহ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। ফ্যাক্টরীর মালিক মাসুম জানান, আরাফাত রিফাত এন্টারপ্রাইজে গার্মেন্টেস এর ওয়েস্টেজ, পলি, পিপি ও চট্টি দিয়ে প্লাস্টিকের সুতা তৈরি হয়। অগ্নিকান্ডে কারখানার কাঁচামাল ও মেশিনপত্র পুড়ে গেছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com