Logo
HEL [tta_listen_btn]

খুলনায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন  করলেন এমপি সেলিম ওসমান

খুলনায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন  করলেন এমপি সেলিম ওসমান

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের বাইরে অবস্থান করার কারণে এবার একটু ভিন্ন আঙ্গিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।এসময় তার পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের অন্যান্য জনপ্রতিনিধি ও তাদের পরিবারের সদস্যরাও। জানা গেছে, বঙ্গবন্ধু জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) খুলনায় অবস্থিত তার ফাইভ স্টার ফার্মহাউজে এক জমকালো আয়োজন করা হয়। সেখানে আলোচনা সভা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের জন্য দোয়া ও বঙ্গবন্ধু জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা পরিষদের সদস্য মাসুম আহমেদ, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী এমএ সালাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com