Logo
HEL [tta_listen_btn]

বন্দরে পরকীয়ার মহামারি

বন্দরে পরকীয়ার মহামারি

বন্দর সংবাদদাতা
বন্দরে গৃহবধূ পলায়নের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গত ১ সপ্তাহে বন্দরে বিভিন্ন এলাকায় কমপক্ষে ৫ জন গৃহবধূ স্বামীর সাজানো সংসার এমন কি ছেলে-মেয়েদের মায়া কান্না ত্যাগ করে পরকীয়া প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পালিয়ে গেছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ র্মাচ) সকাল ৬টায় বন্দর থানার শাহী মসজিদস্থ বউ বাজার এলাকার মনিরা আক্তার (২২) নামে আরো এক গৃহবধূ স্বামী ও সন্তানদের মায়া ত্যাগ করে মাছ বিক্রি ও বাজার সমিতির টাকা নিয়ে অজানার উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মাছ ব্যবসায়ী পারভেজ বাদি হয়ে পালিয়ে যাওয়ার ঘটনার ২ দিন অতিবাহিত হওয়ার পর রোববার (১৯ মার্চ) দুপুরে বন্দর থানায় স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর শাহী মসজিদস্থ বউ বাজার এলাকার শামছুল আলম মিয়ার ছেলে পারভেজের সাথে একই এলাকার গিয়াস উদ্দিন মিয়ার মেয়ে মনিরা আক্তারের সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দু’টি সন্তান রয়েছে। প্রায় সময় সংসারের বিভিন্ন বিষয় নিয়ে ২ সন্তানের জননী মনিরা আক্তার তার স্বামী পারভেজের সাথে খারাপ আচরণ করে আসছিলো। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ মার্চ) সকালে পারভেজ ব্যবসার কাজে বাসা থেকে বের হলে ওই সুযোগে তার স্ত্রী মনিরা আক্তার বাজার সমিতির নগদ ২২ হাজার টাকা ও মাছ বিক্রির নগদ ২০ হাজার টাকা নিয়ে বাড়ির কাউকে না জানিয়ে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী পারভেজ বিষয়টি তার শাশুড়ি মনোয়ারা বেগমকে জানালে সে উল্টো জামাতা পারভেজকে দোষারোপ করে মারধর করার চেষ্টাসহ প্রাণ নাশের হুমকি দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com