ফতুল্লা সংবাদদাতা
দৈনিক ‘বাংলাদেশের আলো’র ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ উপলক্ষে ফতুল্লায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (২০ মার্চ) সকালে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক ‘বাংলাদেশের আলো’র ফতুল্লা প্রতিনিধি নজরুল ইসলাম সুজনের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ও দৈনিক ‘বাংলাদেশের আলো’র সিনিয়র স্টাফ রিপোর্টার মনির হোসেন, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক সফিউদ্দিন বাচ্চু, ফতুল্লা থানা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান তরুন, সহ-সভাপতি খন্দকার রিপন, নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক এম এ মান্নান, ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সেলিম মুন্সি, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মো. আশরাফুল হক আশু,সমাজ কল্যাণ সম্পাদক ফজলুল হক পলাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল চৌধুরী, নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য মেহেদী মঞ্জুর বকুল, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সদস্য এম এ সাঈদ,বিল্লাল হোসেন পাপ্পু, সাংবাদিক রাসেল প্রমুখ। আলোচনা সভায় বক্তারা পত্রিকাটির বস্তুনিষ্ঠতা ও সাহসী সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন। এসময় সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের সফলতা কামনা করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।