নিজস্ব সংবাদদাতা
নিতাইগঞ্জ এলাকায় বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত সেই ভবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। ভবনটিতে পুনরায় বিস্ফোরণ ও অগ্নিকান্ডের মতো ঘটনা ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন স্থানীয়রা। শনিবার (১৮ মার্চ) সকালে নিতাইগঞ্জের শতবছর পুরনো বাণিজ্যিক ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আওলাদ নামের এক ব্যক্তি নিহত ও আরও ৫ জন আহত হন। পরে ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানায়, দুই বছর আগেও একবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল ভবনটিতে। ভবনটি বেশ পুরাতন। যেকোন সময় এটি ধসে পড়তে পারে। আরও আগেই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা উচিত ছিলো। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ফখরউদ্দিন জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ ব্যাপারে সিটি কর্পোরেশনের মেয়র পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।