Logo
HEL [tta_listen_btn]

ভারতে পাচারকৃত ২ কিশোরী উদ্ধার

ভারতে পাচারকৃত ২ কিশোরী উদ্ধার

রূপগঞ্জ সংবাদদাতা
রূপগঞ্জ থেকে ৭ লাখ টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে পাচার করা ২ কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ মার্চ) সকালে ঝিনাইদহ জেলার মহেশপুর বর্ডার এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কিশোরীরা হলো, নরসিংদী জেলার মাদবদী থানার সন্তোষ দাসের মেয়ে শিলা রানী ও দিনাজপুর সদর উপজেলার বর্তমান ভুলতা এলাকার মনির মিয়ার বাড়ির ভাড়াটিয়া সকাল চন্দ্রের মেয়ে শ্যামলী রাণী। রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, ১ জানুয়ারি শিলা রানী ও শ্যামলী রানীকে মানবপাচারকারীরা অপহরণ করে নিয়ে যায়। পরে শ্যামলী রানীর মা মুক্তা রানী বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা ও ভুক্তভোগীদের হোয়াটস অ্যাপে কথা বলার সূত্র ধরে নবী মিয়াকে গ্রেফতার করা হয়। নবী মিয়ার জানানো মতে ঠিকানা থেকে পাচার হওয়া কিশোরী শিলা রানী ও শ্যামলী রানীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া কিশোরীদের তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। অভিযুক্ত বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া ২ কিশোরী বলেন, আমরা রূপগঞ্জ উপজেলার আউখাব এলাকার এনজেড টেক্সটাইল নামের কারখানায় চাকরি করে আসছিলেন। চাকরির সুবাদে রশিদ নামের যুবকের সাথে আমাদের পরিচয় হয়। ১ জানুয়ারি রশিদ আমাদেরকে বিউটি পার্লারে বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে চাকরি দিয়েবিদেশে পাঠাবে বলে প্রথমে চিটাগাং রোডে নিয়ে যায়। পরে সেখানে থাকা নবী মিয়ার সাথে পরিচয় করিয়ে দেন। পরে তারা আমাদেরকে গুলিস্তান বাস স্টেশনে নিয়ে যান। এরপর তাদের আরেক সহযোগী শাকিলের সাথে পরিচয় করিয়ে দেন। পরে শাকিলসহ ঢাকার বাড্ডা এলাকায় কাগজপত্র করার কথা বলে নিয়ে যায়। রাতে বাসে করে যশোর নিয়ে যায়। পরে যশোর থেকে ঝিনাইদহ জেলার মহেশপুর বর্ডার এলাকা দিয়ে ভারতে পাচার করে দেয়। সেখানে গিয়ে জানতে পারি তারা আমাদেরকে খারাপ কাজের উদ্দেশ্যে ভারতের দু’জন লোকের কাছে বুঝিয়ে দিয়ে চলে যায়। আমরা তখন বুঝতে পারি যে আমাদেরকে ৭ লাখ টাকার বিনিময়ে পাচার করে দেয়া হয়েছে। বহু কৌশলে তাদের হাত থেকে ভারতের বনগাঁ জেলার মৌসুমপুর বর্ডার এলাকার পরিতোষ এর বাড়িতে গিয়ে আশ্রয় নেই। আশ্রয়কৃতের মোবাইলে আমাদের পরিবারের কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পুলিশ আমাদেরকে ভারত থেকে বিভিন্ন কলাকৌশলে এনে বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর বর্ডার এলাকা থেকে উদ্ধার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com