Logo
HEL [tta_listen_btn]

সৈয়দ আলী উদ্দিনের পরিবারের  পাশে প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই

সৈয়দ আলী উদ্দিনের পরিবারের  পাশে প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই

নিজস্ব সংবাদদাতা
পীরে কামেল হযরত সৈয়দ আলী উদ্দিন চিশতি রহ. আ. আজমীরি আলীর মৃত্যুর খবর পেয়ে ছুটে এসেছেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক আবুল হাসনাত আব্দুল্লাহ।নিতাইগঞ্জে অবস্থিত সৈয়দ আলী উদ্দিনের বাস ভবনে মঙ্গলবার (২১ মার্চ) বিকালে ছুটে আসেন। এসময় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। সোমবার (২০ মার্চ) পীরে কামেল হযরত সৈয়দ আলী উদ্দিন চিশতি রহ. আ. আজমীরি আলী মৃত্যুবরণ করেন। আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। আবুল হাসনাত আব্দুল্লাহ এর নারায়ণগঞ্জ আগমন ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিতাইগঞ্জে অবস্থান নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com