Logo
HEL [tta_listen_btn]

নিতাইগঞ্জে অগ্নিকান্ড……দগ্ধ আরও একজনের মৃত্যু

নিতাইগঞ্জে অগ্নিকান্ড……দগ্ধ আরও একজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা
নিতাইগঞ্জে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ মার্চ) বিকেলে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম ইকবাল হোসেন (৪০)। তিনি নিতাইগঞ্জে সিটি ব্যাংকের নিরাপত্তাপ্রহরী ছিলেন। তার বাড়ি বন্দর উপজেলায়। এই নিয়ে বিস্ফোরণের ঘটনায় ২ জনের মৃত্যু হলো। নিতাইগঞ্জ পাইকারী খুচরা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শংকর সাহা বলেন, ইকবাল হোসেন শনিবার (১৮ মার্চ) সকালে কাজ শেষে বাড়ি ফেরার পথে ওই বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন। শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়। প্রসঙ্গত, শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের পাইকারি ব্যবসা কেন্দ্র নিতাইগঞ্জে ইলিয়াছ দেওয়ানের মালিকানাধীন একটি শতবছরের পুরনো দোতলা ভবনে গ্যাসলাইনের ছিদ্র থেকে বিস্ফোরণ হয়। এতে একজন শ্রমিক নিহত ও গদিঘরের মালিক-কর্মচারী ও শ্রমিকসহ ৯ জন দগ্ধ হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com