নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি ভেবেছিলাম আজ আপনারা এখানে অনুষ্ঠানটি জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করবেন। আমি এখানে সেটার ঘাটতি পেলাম। সোমবার (২০ মার্চ) দেওভোগ এলাকার একটি মাদ্রাসার সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আপনারা জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করলেন না। একটা মাদ্রসার বাচ্চা কী জাতীয় সঙ্গীত গাইবে না? তার ভেতরে ঈমানের অঙ্গ দেশপ্রেম নেই? তিনি বলেন, এখানে শিক্ষা অফিসার আছেন। তিনি দেখবেন আপনাদের ডিসিপ্লিন। মোবারক ভাইয়ের এত প্রশংসা আমি করি। কারণ তার কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষনীয় আছে। আমি খোলামেলা কথা বলি। আমি লুকোচুরি করতে পারি না।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।