হোমনা সংবাদদাতা
মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে হোমনায় অসহায়, ছিন্নমূল, ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি এবং ঘর হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনঅনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনবক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ইউএনও ক্ষেমালিকা চাকমা বলেন, দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে একক গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় ও চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। বুধবার হোমনা উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫৭ জন উপকারভোগীর মাঝে জমি ও ঘরের যাবতীয় দলিলসমূহ হস্তান্তর করা হবে। মোট ২শ’ ১৮ জন জমি ও গৃহহীনের মধ্যে ইতোপূর্বে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে উপজেলায় মোট ১শ’ ২৮টি পাকা ঘর ও জমির দলিলসমূহ হস্তান্তর করা হয়েছে। সংবাদ সম্মেলনেউপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।