Logo
HEL [tta_listen_btn]

পাগলায় কলেজছাত্রী অপহরণ

পাগলায় কলেজছাত্রী অপহরণ

ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লার পাগলা থেকে কলেজ ছাত্রী (২২) কে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অপহৃতা কলেজ ছাত্রীর বড় ভাই ফজলুল হক বাদি হয়ে পাগলা রেললাইন বৈরাগি বাড়ির শাহলমের পুত্র মো. সাখাওয়াত হোসেন অন্তু (৩০) সহ একই পরিবারের ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৫-৬ জনকে আসামী করে বুধবার (২২ মার্চ) দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। মামলায় উল্লেখ করা হয়, অভিযুক্ত আসামী মো. সাখাওয়াত একজন মাদকসেবী ও বখাটে শ্রেনীর। বাদির বোন স্থানীয় মিছির আলী কলেজের ছাত্রী। বেশ কয়েক মাস ধরে কলেজে যাতায়াতের পথে উত্ত্যক্ত করে আসছিলো সাখাওয়াত। দুই মাস পূর্বে সাখাওয়াতের পরিবার বাদির বোনকে বিয়ে করার জন্য পারিবারিক ভাবে বিয়ের প্রস্তাব দেয়। কিন্ত সাখাওয়াত মাদকাসক্ত ও বখাটে হওয়ায় বাদির পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে করে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বাদির বোন কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে আরে ফিরে আসেনি। যথা সময়ে বাসায় ফিরে না আসায় বাদি তার বোনের মোবাইল ফোনে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে বাদির বোন ফোন করে জানায়, বখাটে সাখাওয়াত ও অপর অভিযুক্ত আসামীরা তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গেছে এবং তাকে উদ্ধার করার অনুরোধ করে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানায়, মামলার এজাহারনামীয় এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত অপর আসামীসহ অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com