Logo
HEL [tta_listen_btn]

হোমনায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

হোমনায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

হোমনা সংবাদদাতা
কুমিল্লার হোমনায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের দাখিল, এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রথমে হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসা সুপার মাওলানা আব্দুস ছাত্তার ভূঁইয়া আল ক্বাদরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ক্ষেমালিকা চাকমা। সহকারি শিক্ষক মো. আলাউদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রেসকøাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আবুল কাশেম মোল্লা, সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ ও ইব্রাহীম খলিল, সাবেক সহকারি মৌলভী আবুল হুসাইন মিয়া প্রমুখ। পরে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম। অপরদিকে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আব্দুছ ছালাম সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মো. তৈয়ব হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আব্দুল হক সরকার ও মেজবা উদ্দিন সরকার প্রমুখ। পরে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com