নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের আরও ২৫৫টি পরিবারকে ঘর দিবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলাটির ভূমিহীন ও গৃহহীনদের এসব ঘর দেয়া হচ্ছে।আজ বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর উপজেলা পরিষদ থেকে এ সকল ঘর প্রদান করা হবে।বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ.এম. সালাউদ্দীন মনজু। তিনি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ৪২, বন্দরে ৩৩, সদরে ৯৮, রূপগঞ্জে ৪০ আর সোনারগাঁয়ে ৪২টি পরিবারের মাঝে ঘর দেয়া হবে। মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সারা দেশের ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান করা শুরু করে শেখ হাসিনার সরকার। নারায়ণগঞ্জে এখন হাজার খানেক পরিবারকে জমিসহ সেমিপাকা ঘর প্রদান করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।