Logo
HEL [tta_listen_btn]

হোমনায় প্রধানমন্ত্রীর ঘর উপহার

হোমনায় প্রধানমন্ত্রীর ঘর উপহার

হোমনা সংবাদদাতা
কুমিল্লার হোমনায় আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ও চতুর্থ পর্যায়ে ৫৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর উপহার দেয়া হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে ‘একটি পরিবারও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে এসব পরিবারকে বিনামূল্যে ২ শতাংশ জমি ও সেমি পাকা গৃহ উপহার দেয়া হয়। বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৭টি পরিবারকে ২ কক্ষবিশিষ্ট একটি সেমি পাকা গৃহের সনদপত্র ও পর্চা আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর এ উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র এড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারি কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রধান প্রমুখ। এসময় শিক্ষক, সাংবাদিক ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ২শ’ ১৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও ঘর দেয়া হবে। ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ১২৮টি দেয়া হয়েছে। বুধবার তৃতীয় ও চতুর্থ পর্যায়ে আনুষ্ঠানিকভাবে দড়িচরে ৬টি, চম্পকনগরে ১১টি, বিজয়নগরে ২৭টি, ছোট ঘাগুটিয়ায় ৮টি ও ভিটি কালমিনা গ্রামে ৫টিসহ মোট ৫৭টি ঘরের সনদপত্র ও পর্চা উপহার দেয়া হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com