Logo
HEL [tta_listen_btn]

যানজট কমাতে পারছে না পুলিশ

যানজট কমাতে পারছে না পুলিশ

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জে পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে শহরের যানজট নিয়ন্ত্রণে পরিকল্পনা হাতে নিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। সোমবার(২০ মার্চ) থেকে যানজট নিয়ন্ত্রণে পুলিশ নানামুখী উদ্যোগ নিলেও কমেনি শহরের যানজট।বৃহস্পতিবার (২৩ মার্চ) নারায়ণগঞ্জের চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। এসময় রাস্তায় তীব্র যানজট লক্ষ্য করা যায়। স্থানীয়রা বলছেন, রমজান শুরু না হতেই শহরের যানজটের এমন অবস্থা। রোজা শুরু হলে এই অবস্থা আরও অবনতি হতে পারে। রমজান মাস জুড়ে যানজট নিয়ন্ত্রণে রাখতে ফুটপাত হকারমুক্ত ও শহরে ব্যাটারিচালিত অটোরিকশা প্রবেশ ঠেকানোর উদ্যোগ নেয়ার কথা বলেছিল পুলিশ। সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু সড়কে অবাধেই চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। এছাড়াও ফুটপাত দখল করে দোকান বসিয়ে রেখেছেন হকাররা। এর আগে ২০ মার্চ শহরের যানজট নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে জেলা পুলিশ সুপার গোলাম মোহাম্মদ রাসেল বলেন, আমাদের নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান স্যারই এটার অর্থায়ন করেছেন। তার সাথে মাহে রমজানে যাতে ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই লক্ষ্যে আমাদের বৈঠক হয়েছে। আজ থেকে সেই কার্যক্রম পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com