নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২২ মার্চ) রাতে পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় এ তথ্য নিশ্চিত করে জানান, টেস্ট করা হচ্ছে কী কারণে পেটে ব্যথা হচ্ছে। হাসপাতালে সার্বক্ষনিক পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এসময় তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এদিকে সাংসদ শামীম ওসমানের একমাত্র ছেলে ইমতিনান ওসমান অয়নও বাবার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাসাসে তিনি শামীম ওসমান অসুস্থতার কথা উল্লেখ করে দোয়া চান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।