Logo
HEL [tta_listen_btn]

কৃষিজমির মাটি ইটভাটায় বিক্রি – সোনারগাঁ থানায় মামলা \ গ্রেফতার ৪ \ জেলহাজতে প্রেরণ 

কৃষিজমির মাটি ইটভাটায় বিক্রি – সোনারগাঁ থানায় মামলা \ গ্রেফতার ৪ \ জেলহাজতে প্রেরণ 

সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের পেরাবো এলাকায় কৃষকের কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রির অভিযোগ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার (২২ মার্চ) রাতে পেরাবো কৃষিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটার সময় পুলিশ তাদের হাতেনাতে গ্রেফতার করে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে সোনারগাঁ থানার এসআই পঙ্কজ কান্তি সরকার বাদি হয়ে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের পুলিশ আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। গ্রেফতারকৃতরা হলো, রূপগঞ্জের বরপা এলাকার মহিবুল্লাহর ছেলে মো. আশরাফুল ইসলাম, আটি সিদ্ধিগঞ্জের আফরাফ আলীর ছেলে মো. নবীর হোসেন, সোনারগাঁয়ের বেলাবো এলাকার আলাউদ্দিনের ছেলে মো. সুমন মিয়া ও নোয়াখালীর চর রশিদ গ্রামের মৃত হাসমত উল্লাহর ছেলে মো. কামাল হোসেন। জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নে পেরাব এলাকার রাজমিনির কৃষি বাড়ির পাশে ওই এলাকার প্রভাবশালী ফয়সালের নেতৃত্বে হাসনাত, রিয়েলসহ ১০ থেকে ১২জনের একটি সিন্ডিকেট ওই এলাকার রাতের আঁধারে সাধারণ কৃষকের জমির মাটি ভেকুর মাধ্যমে ৪০ থেকে ৫০ ফুট গর্ত করে নিয়ে যায়। এতে করে ওই এলাকার কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। এছাড়াও জীব বৈচিত্র নষ্ট হচ্ছে। এছাড়াও কৃষকের জমির ভেঙ্গে পুকুরে পরিণত হচ্ছে। সাধারণ কৃষকের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার প্রতিকার পায়নি। এ নিয়ে ওই এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী। বুধবার রাতে জোরপূর্বক কৃষি জমির মাটি কেটে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ জনকে গ্রেফতার করে। পরে বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। এলাকাবাসীর অভিযোগ, উপজেলার পেরাব এলাকার ছগির আহম্মেদের ছেলে ফয়সাল, রাজ্জাক মোল্লার ছেলে হাসনাত ও জহিরুল হক মোল্লার ছেলে রিয়েলসহ বিভিন্ন এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে সিন্ডিকেট করে রাতের আঁধারে কৃষকের কৃষি জমির মাটি জোরপূর্বক চুরি করে কেটে নিয়ে যায়। এতে বাধা দিতে গেলে হামলা ও মামলার ভয়ভীতি দেখানো হয়। পেরাব এলাকার কৃষক তাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় কয়েকজন প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে আমাদের কৃষি জমির মাটি চুরি করে নিয়ে যায়। জমিগুলো গভীরভাবে পুকুর করে কেটে নিয়ে যাওয়ার কারণে কোন ফসল উৎপাদনের সুযোগ থাকে না। পাশাপাশি পাশ্ববর্তী কৃষি জমিও ভেঙ্গে যায়। নূর মোহাম্মদ নামের এক কৃষকের অভিযোগ, রাতের আঁধারে ফসলী জমির মাটি চুরি করে পাশ্ববর্তী ইট ভাটায় বিক্রি করে দিচ্ছে একটি সিন্ডিকেট। তাদের বাধা দিতে গেলেই তারা অত্যাচার করে। অভিযুক্ত ফয়সালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কৃষকের কাছ থেকে জমি ক্রয় করে মাটি কেটে বিক্রি করে থাকি। তবে কারো জমির মাটি জোরপূর্বক নেয়ার বিষয়টি মিথ্যা। সঠিক পদ্ধতিতে জমির মাটি কাটলে তবে পুলিশ লোকজন গ্রেফতার কেন করলো এমন প্রশ্নের জবাবে উত্তর পাওয়া যায়নি। সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান উল ইসলাম বলেন, কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি অন্যায়। কোনভাবে এটা করতে দেয়া হবে না। ইতোমধ্যে পুলিশ পাঠিয়ে ৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে দেয়া হয়েছে। মাটি চুরির বিষয়ে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com