নিজস্ব সংবাদদাতা
দোকানের সামনে মূল্য তালিকা না থাকায় শহরের দ্বিগুবাবুর বাজারের ২ দোকানীকে জরিমানা করা হয়েছে। বুধবার (২২ মার্চ) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কৃষি বিপণন কর্মকর্তা রোকেয়া আক্তার ও জেলা পুলিশের কর্তকর্তারা।নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের জে.এম শাখা থেকে দেয়া তথ্যে জানা যায়, আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্টটি পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন পণ্যের মূল্য তালিকা যথাযথ না থাকায় এবং কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় ২ দোকানীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন দোকানদার ও বিক্রেতাদের যথাযথ মূল্য তালিকা রাখার জন্য নির্দেশনা দেয়া হয়, ওজন পরিমাপক যন্ত্র পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। অভিযান পরিচালনাকালে বাজার মালিক সমিতির সভাপতিকে পাওয়া যায়নি এবং তার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।