সংবাদ বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক ইনকিলাবের সিনিয়র স্টাফ ফটো সাংবাদিক মতিউর রহমান সেন্টুর পুত্র মোহাম¥দ সিয়াম রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টায় নারায়ণগঞ্জ শহরের ২নং বাবুরাইলস্থ নিজ বাসভবনে সিয়াম ইন্তেকাল করেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক ইনকিলাবের সিনিয়র স্টাফ ফটো সাংবাদিক মতিউর রহমান সেন্টুর একমাত্র সন্তান সিয়াম রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাব। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সহ সকল সদস্যগণ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
বিপিজেএ’র শোক বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) এর কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি ফটো সাংবাদিক মতিউর রহমান সেন্টুর একমাত্র সন্তান সিয়াম রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি এনামুল হক সিদ্দিকী ও সাধারণ সম্পাদক কে এইচ মিলন এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় বলা হয়, সিনিয়র ফটো সাংবাদিক মতিউর সেন্টু ভাইয়ের একমাত্র সন্তান সিয়ামের এই অকাল মৃত্যু মেনে নেয়ার মত না। সিয়ামের মৃত্যুতে সকল সাংবাদিক পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সিয়ামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।