ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও নিয়মিত অভিযানে ২টি দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়। বুধবার (২২ মার্চ) সকালে ফতুল্লা দেলাপাড়ায় বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা ক্যাব এর প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে ফতুল্লার দেলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ফামের্সীতে ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে প্রধান মেডিসিন কর্ণারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ২ হাজার টাকা এবং হাজী ফুড এন্ড বেকারীকে ৩৭ ধারায় ২ হাজার টাকা সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। ২ দোকানে জরিমানা আরোপ ও আদায়ের সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, দেলপাড়া এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হয়। এসময় ব্যবসায়ী ও দোকান মালিকদের মূল্য তালিকা প্রর্দশন ও ক্রয় ভাউচার সংরক্ষণ করার জন্য বলা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।