বন্দর সংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরে ২৩নং ওয়ার্ডে সরকারি সিদ্ধান্তের অভাবে প্রায় ২ হাজারের অধিক নারী-পুরুষ নানা ভোগান্তির শিকার হয়েছে। বৃহস্পতিবার (২৩ র্মাচ) বন্দর থানার নবীগঞ্জ কবিলের মোড়ে টিসিবির পণ্য নিতে এসে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন। টিসিবি ডিলার হিমেল জানান, ডিসি অফিসের সিদ্ধান্ত হলো যারা স্মার্ট কার্ড পেয়েছে তাদের কাছে টিসিবির পণ্য বিক্রি করতে। ২৩নং ওয়ার্ডে ৫ হাজার ৮শ’ ৬৫ হাজারের অধিক টিসিবি কার্ডধারী লোক রয়েছে যাদের অধিকাংশ এখনো স্মার্ট কার্ড হাতে পাননি। মাত্র ৫ শতাধিক লোকের হাতে স্মার্র্ট কার্ড পৌঁছেছে। বাকিদের কার্ড এখনো প্রক্রীয়ধীন রয়েছে। এদিকে স্মার্ট কাড ও পুরানো কার্ডধারী সকলেই টিসিবির পণ্য নিতে এসে ভোর থেকে অপেক্ষা করতে থাকেন। কিন্তুডিসি অফিসের সিদ্ধাতের অভাবে সাধারণ মানুষ বিকেল পর্যন্ত পণ্য নিতে পারেনি। দুপুরে ডিসি অফিসের প্রতিনিধি দলের অফিস সহকারি গাফ্ফার ও আসাদ ঘটনাস্থলে এসে পরিস্থিতি দেখেও কোন সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয়। পরে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম কুদরত-এ-খুদাকে বিষয়টি জানালো তিনি আসবেন বলে জানান, কিন্তু বিকেল পর্যন্ত তিনি না আসায় চরম ভোগান্তির শিকার হয় হাজার হাজার মানুষ।
এ ব্যাপারে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর বিদেশে অবস্থান করায় তার পক্ষে ওয়ার্ড সচিব কাজল জানান, আমাদের কাছে ৩ হাজার ৮শ’ কার্ড সিটি কর্পোরেশন থেকে এসে তা আমরা বিতরণ করে যাচ্ছি। যার কার্ড তাকে দেয়ার জন্য ফোন করা হচ্ছে তারা নিয়ে যাচ্ছেন। অনেকে ফোন ধরছেন না এবং অনেকের ফোন বন্ধ পাওয়া যায়। আর আমরা সময় পেয়েছি অল্প তাই এখনো যে সমস্ত কার্ড এসে তা বিতরণ সম্পন্ন করতে পারিনি। তবে কার্ড এখনো সিটি কর্পোরেশন থেকে পুরো কার্ড আসেনি। তাই পুরনো কার্ড নিয়ে অনেকে এসেছেন পণ্য নেয়ার জন্য আমরা তাদেরও পণ্য দিতে ডিলারকে বলেছি কিন্তু ডিলার ডিসি অফিসের সিদ্ধান্তের কারণে পণ্য দিতে পারেনি। এ জন্য পণ্য সময় মত বিতরণ না করার কারণে মানুষ ভোগান্তির শিকার হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।