Logo
HEL [tta_listen_btn]

শিমরাইল মোড়ে উচ্ছেদাভিযান

শিমরাইল মোড়ে উচ্ছেদাভিযান

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের সার্ভিস রোডের শতাধিক অবৈধ স্থাপনা ও বিভিন্ন দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। বুধবার (২২ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ উচ্ছেদাভিযান চালান হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন। ঈদকে সামনে রেখে মহাসড়ক যানজট মুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সার্ভিস রোড থেকে দোকানপাট উচ্ছেদ করার ফলে আদমজী ইপিজেডসহ বিভিন্ন এলাকার যানবাহন অনায়াসে চলাচল করতে পারছে। হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন বলেন, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মহাসড়কের একাংশে অবৈধ স্থাপনা হিসেবে দোকানপাট গড়ে তুলেছিলো একটি চক্র। ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট মুক্ত রাখতে বুধবার এসব অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এসময় ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম সরকার মহাসড়কের উচ্ছেদকৃত এলাকা পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com