Logo
HEL [tta_listen_btn]

১৫ রোজা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা

১৫ রোজা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা

নিজস্ব সংবাদদাতা
পবিত্র রমজান মাসে ১৫ রোজা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। সময়সূচি হবে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত। বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় এই সময়সূচী নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন, মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। এরআগে, পবিত্র রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচীও পরিবর্তন করা হয়। এসব দপ্তর চলবে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com