ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে তাদেরকে ফতুল্লা মডেল থানার পাগলাস্থ ভাসমান রেঁস্তোরা মেরী এন্ডারসনের সামনে থেকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, ফতুল্লা মডেল থানার পূর্ব গোপাল নগরের বিডিআরের বাড়ির ভাড়াটিয়া হান্নান সরকারের পুত্র জয় (২৩) ও একই থানার উত্তর নরসিংপুরের সামছুল আলম মোড়ের মো. জলিল হাওলাদারের পুত্র মো. জুয়েল (২২)।তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় সানী নামক অপর এক মাদক ব্যবসায়ী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পাগলা মেরী এন্ডারসনের সামনে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ জয় ও জুয়েলকে গ্রেফতার করে। এসময় পালিয়ে যায় সানী নামের এক মাদক ব্যবসায়ী। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।