Logo
HEL [tta_listen_btn]

মাসদাইরে কিশোরগ্যাংয়ের তান্ডব

মাসদাইরে কিশোরগ্যাংয়ের তান্ডব

ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লায় ৪ হাজার টাকায় মোবাইল বিক্রি করে পুনরায় ফেরত চেয়ে না পেয়ে ক্রেতার বাড়িসহ আশপাশের অন্তত ৮টি দোকান ঘর ভাংচুর করে তান্ডব চালিয়েছে কিশোরগ্যাং। এসময় তারা নগদ টাকাও লুটে নেয়। শনিবার (২৫ মার্চ) রাত ১০টায় ফতুল্লার মাসদাইর পাকাপুল এলাকায় এঘটনা ঘটে। রাতেই মোবাইল ক্রেতা সোহেলের মা সূর্য বেগম ফতুল্লা মডেল থানায় কিশোরগ্যাংয়ের ৮ সদস্যের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, কিশোরগ্যাং মানিকের কাছ থেকে ৪ হাজার টাকায় সোহেল একটি মোবাইল ক্রয় করেন। ৪ দিন পর শনিবার সন্ধ্যায় এসে মানিক মোবাইলটি সোহেলের কাছে ফেরত চায়। এসময় সোহেল তার ৪ হাজার টাকা মানিককে দিতে বলে। তখন মানিক টাকা পরে দিবে আগে মোবাইল ফেরত চায়। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতন্ডা হয়। এরপর মানিক তখন চলে যায় এবং রাতে দেশীয় অস্ত্র হাতে দলবল নিয়ে ফের সোহেলের বাসায় এসে তাকে মারধর করে। একপর্যায়ে সোহেলের ঘরের আসবাবপত্র ভাংচুর করে টাকা ও মোবাইল লুটে নেয়। এরপর যাওয়ার সময় আশপাশের অন্তত ৮টি দোকান ভাংচুর করে চলে যায়। এঘটনায় পুরো এলাকায় সাধারণ মানুষের মাঝে আতংক দেখা দেয়।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com