Logo
HEL [tta_listen_btn]

বাচ্চাদের ইতিহাস জানাতে হবে জেলা প্রশাসক

বাচ্চাদের ইতিহাস জানাতে হবে জেলা প্রশাসক

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেছেন, পদ্মাসেতু মাননীয় প্রধানমন্ত্রী বানাতে গেলে বিদেশ থেকে টাকা আসবে। এমন সময় মিথ্যা বলা হলো এদেশে নাকি দুর্নীতি হয়েছে। একটা গ্রæপ আছে যারা বিদেশে মিথ্যা তথ্য প্রদান করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়। আমরা আমাদের টাকায় আজ পদ্মাসেতু বানিয়ে ফেলেছি। এই ব্রীজ পৃথিবীর সবচেয়ে মজবুত ব্রীজ অথচ বলা হয়েছিল এই ব্রীজে উঠলে নাকি এটা ভেঙে যাবে। রোববার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন স্বাধীন বাংলাদেশ তার কন্যা স্বপ্ন দেখছেন স্মার্ট বাংলাদেশ। তাই আমরা সকলের হাতে ট্যাব তুলে দিচ্ছি যেন তারা ঘরে বসে আমেরিকান ডলার ইনকাম করতে পারে। তিনি আরও বলেন, গতকাল যে ভোর এমন ভোরেই বঙ্গবন্ধু বলেছিলেন আজ থেকে বাংলাদেশ স্বাধীন। ৯ মাস যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি। ৩০ লাখ শহীদের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। তাদের কথা যদি কেউ না জানে তাহলে তো হবে না। বাচ্চাদের এগুলো (ইতিহাস) জানাতে হবে। আজ দেশের সবচেয়ে দামি অডিটোরিয়ামে বসে কথা বলছি। আমাদের কত প্রাপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com