Logo
HEL [tta_listen_btn]

ঈদের বাজার ফাঁকা

ঈদের বাজার ফাঁকা

নিজস্ব সংবাদদাতা
চলছে পবিত্র মাহে রমজান মাস। এ মাসের শেষেই শাওয়াল মাসের প্রথম দিন উদযাপিত হবে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদুল ফিতরকে কেন্দ্র করে নতুন পোশাক কেনার তেমন একটা আগ্রহ দেখা যায়নি নারায়ণগঞ্জের বিপনী বিতানগুলোতে। দোকানে বসে ক্রেতার আশায় অলস সময় পার করতে দেখা গেছে বিক্রেতাদের। তবে ঈদ ঘনিয়ে এলে বেচাকেনা বাড়বে বলে আশাবাদ জানিয়েছেন তারা। সরেজমিনে ঘুরে দেখা গেছে, শহরের চাষাঢ়া এবং ডিআইটির বিভিন্ন শপিং মলগুলো একেবারেই ফাঁকা পড়ে আছে। এছাড়াও বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন মার্ক টাওয়ার, হক প্লাজা, সান্তনা মার্র্কেট, আল জয়নাল ট্রেড সেন্টার, সমবায় মার্কেট, লুৎফা টাওয়ার, পানোরামা প্লাজা, সায়াম প্লাজা, হাসনাত স্কয়ার, জিরো বাজার শপিং মল প্রমুখ বিপনী বিতানগুলোতেও নেই ক্রেতার উপস্থিতি। শহরের সান্তনা মর্কেটে অবস্থিত শিতল টেক্সটাইলের মালিক মো. বাদল জানান, ঈদের কেনাকাটা এখনো জমে উঠেনি। তবে এপ্রিল মাসের শুরুর দিকে বেচাকেনা বাড়বে বলে আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com