নিজস্ব সংবাদদাতা
ফলের আড়তে পণ্যের মূল্য তালিকা এবং কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় এক দোকানীকে৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শহরের চারারগোপ এলাকায় মঙ্গলবার (২৮ মার্চ) এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম। এসময় কৃষি বিপণন কর্মকর্তা প্রতিনিধি মো. সুমন খন্দকার ও জেলা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এছাড়াও বিভিন্ন দোকানদার ও বিক্রেতাদের যথাযথ মূল্য তালিকা রাখার জন্য নির্দেশনা দেয়া হয়। এসময় ওজন পরিমাপক যন্ত্র ও চালান পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ফল বিক্রি না করার জন্য সচেতন করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।