Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে ২ বেকারীকে অর্থদন্ড

আড়াইহাজারে ২ বেকারীকে অর্থদন্ড

আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দু’টি বেকারীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় তাকে সহযোগিতা করেন বিএসটিআই। মঙ্গলবার (২৮ মার্চ) উপজেলার শিবপুর ও মুকুন্দী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দ্রব্যমূল্য বৃদ্ধি করায় দোকানীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
সহকারিকমিশনার (ভূমি) পান্না আক্তার জানান, আড়াইহাজারের শিবপুরের মদিনা বেকারীতে কাগজপত্র ঠিক না থাকায় ও অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক বিল্লালকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। আরেক অভিযানে উপজেলার মুকুন্দী এলাকায় বিএসটিআই এর অনুমোদন না থাকায় ও অপরিস্কার অপরিচ্ছন্ন থাকায় ভাই বন্ধু বেকারীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও প্রতিষ্ঠানের মালিক গফুরকে সতর্ক করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, বিএসটিআই এর কর্মকর্তা রেবেকা সুলতানা, বিএসটিআই এর ফিল্ড অফিসার (সি এম) আজমির খান মজলিশ, আড়াইহাজার থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান ও ইমরান হোসেন। এদিকে অভিযানের খবর পেয়ে অন্য দোকানীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com