Logo
HEL [tta_listen_btn]

ইফতার বাজার মনিটরিং জরুরি

ইফতার বাজার মনিটরিং জরুরি

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জে পবিত্র মাহে রমজানকে ঘিরে শহরজুড়ে পসরা সাজিয়ে বসেছে ইফতারের দোকান। শহরের বড় বড় রেস্তোরাঁ থেকে শুরু করে পাড়া মহল্লায় রয়েছে বিভিন্ন পদের ইফতারের দোকান। তবে এসকল খাবারের মান নিশ্চিতে নেই কোন ব্যবস্থা। মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে সরেজমিনে ঘুরে এ দৃশ্য দেখা গেছে। বেশিরভাগ রেঁস্তোরাই দোকানের সামনের সড়কে টেবিলে ইফতারের বিভিন্ন রকম আইটেম সাজিয়ে বিক্রি করছে। রাস্তার পাশে ধুলোবালিতে এসকল খাবারের মান নষ্ট হচ্ছে। এছাড়াও ইফতার তৈরিতে নি¤œমানের দ্রব্য ব্যবহারের অভিযোগও রয়েছে। তবে এখন পর্যন্ত ইফতারের বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কোন উদ্যোগ নিতে দেখা যায়নি। নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সেলিমুজ্জামান জানান, রমজানে আমরা প্রতিদিন মাঠে থাকবো এবং বাজার মনিটরিংয়ে আমাদের যাবতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com