Logo
HEL [tta_listen_btn]

সানারপাড় ও কাঁচপুরে মোবাইল কোর্ট

সানারপাড় ও কাঁচপুরে মোবাইল কোর্ট

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ওষুধ কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (২৮ মার্চ) রাতে জেলা প্রশাসনের প্রেরিত জে.এম শাখা ই-মেইল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দিনব্যাপী সিদ্ধিরগঞ্জ এলাকার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাশিদ বিন এনাম, র‌্যাব-১১ এবং ওষুধ প্রশাসন। সানারপাড় এলাকায় এনকো ল্যাবরেটরিজ নামক একটি আয়ুর্বেদিক ওষুধ কারখানায় অবৈধ ওষুধ উৎপাদনের কারণে ওষুধ আইন ১৯৪০ অনুসারে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় বিপুল পরিমাণ অবৈধ স্যালাইন এবং ওষুধ বিনষ্ট করা হয়। অপরদিকে, কাঁচপুর এলাকায় মূল্য তালিকা না রাখার কারণে ২টি খেজুরের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com