বন্দর সংবাদদাতা
বন্দরের ব্রহ্মপুত্র নদে লাঙ্গলবন্দ স্নানোৎসবকে কেন্দ্র করে গণপরিবহনগুলো ভাড়া নৈরাজ্য শুরু করেছে। বুধবার (২৯ মার্চ) সকাল থেকে বন্দর ঘাট থেকে প্রেমতলার ভাড়া জনপ্রতি আদায় করা হচ্ছে ১শ’ টাকা। একই অবস্থা নবীগঞ্জ ঘাট থেকেও। অথচ স্বাভাবিক দিনে এখানে জনপ্রতি ২৫ টাকা ভাড়া আদায় করা হতো। জানা যায়, নিয়মিত ব্যাটারিচালিত অটোরিকশায় ২৫ টাকায় ভাড়া দিয়ে জনপ্রতি নবীগঞ্জ ঘাট থেকে লাঙ্গলবন্দ প্রেমতলা যাওয়া যায়। অথচ বুধবার লাখ লাখ পুণ্যার্থীর আগমনকে কেন্দ্র এখানে ভাড়া নৈরাজ্য শুরু হয়েছে। জনপ্রতি নেয়া হচ্ছে ১শ’ টাকা করে।
এ পথে লাঙ্গলবন্দ থেকে ঘাটে ফেরা মেহেদী হাসান সজীব জানান, এটি একেবারেই বেমানান বা ডাকাতির সামিল। কোন কারণ তো নেই বরং আজ আরো যাত্রী বেশী। অথচ আজ ভাড়া আদায় করা হচ্ছে ২৫ টাকার পরিবর্তে ১শ’ টাকা করে। এটা নিয়ন্ত্রণ করা উচিত।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।