নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ আদালত পাড়ায় জালাল নামে এক আসামীর মৃত্যু হয়েছে। নিহত জালাল আড়াইহাজার থানার একটি জালয়াতি মামলার আসামী। বুধবার (২৯ মার্চ) তাকে গ্রেফতারের পর আড়াইহাজার থানা পুলিশ বৃহস্পতিবার (৩০ মার্চ) নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে। এসময় আসামী পক্ষের উকিল জামিনের আবেদন করলে আদালত তাকে জামিন দেন। জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণেই অসুস্থ হয়ে পড়ে জালাল। পরে তার ছেলে পুলিশের সহায়তায় তাকে শহরের ৩শ’ শয্যা খানপুর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আসামীকে আড়াইহাজার থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছিল। সেখানে সে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেয়। পরে বের হয়ে সে অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে তার ছেলের সঙ্গে পুলিশ সদস্য ও লেগুনা ঠিক করে দেই। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।