Logo
HEL [tta_listen_btn]

মাদকে সয়লাব গোটা বন্দর

মাদকে সয়লাব গোটা বন্দর

বন্দর সংবাদদাতা
আসন্ন ঈদকে সামনে রেখে বন্দরে প্রায় শতাধিক মাদক স্পটে আবারও মাদক ব্যবসায় জমে উঠেছে। এমন কথা জানিয়েছে সচেতন মহল। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বন্দর থানার ফরাজিকান্দা লাহর বাড়ি, দড়ি সোনাকান্দা, মাহামুদনগর, বেপারী পাড়া, সোনাকান্দা পানির ট্যাংকি, এনায়েত নগর, চৌধূরী পাড়া, রূপলী আবাসিক, সালেহনগর, শাহী মসজিদ, রাজবাড়ী, বাবুপাড়া, বাড়ীপাড়া, বন্দর র্কোটপাড়া, লেজারার্স, চিতাশাল, স্বল্পের চক, ইস্পাহানী, একরামপুর, কদম রসুল কলেজ মাঠ, সুইপার কলোনী, নবীগঞ্জ কবিলার মোড়, নূরবাগ, রসুলবাগ, মাইপরশ পাড়া, দাঁশের গাও, কুশিয়ার, কাইতাখালি, বক্তারকান্দী, দেউলী, আমিরাবাদ, চৌরাপাড়া, লক্ষণ খোলা, রামনগর, সোনাচড়া, ধামগড়, নয়ামাটি, ভাংতি, মদনপুর, চাঁনপুর, জাঙ্গাল, লাঙ্গলবন্ধ, বিবিজোড়াসহ তার আশপাশের এলাকাগুলোতে আশংকা জনকভাবে মাদক ব্যবসা বৃদ্ধি পেয়েছে। আসন্ন ঈদকে সামনে রেখে উল্লিখিত এলাকায় হাত বাড়ালেই সহজে পাওয়া যাচ্ছে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, মদ, বিয়ারসহ নানা রকম মাদক। উক্ত মাদক স্পটগুলোতে চিহিৃত মাদক ব্যবসায়ীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত মোবাইল ফোনের মাধ্যমে উক্ত মাদক দ্রব্য বিক্রি করে আসচ্ছে। এ কারণে এলাকায় আইন শৃঙ্খলা মারাত্মকভাবে অবনতি ঘটছে। সে সাথে প্রতিটি এলাকায় চুরি ছিনতাইসহ বহু অপরাধ মূলক কর্মকান্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জআবু বকর সিদ্দিক জানান, মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রæ। তাদের সাথে কোন আপস নেই। মাদক ব্যবসায়ীদের দেখামাত্র তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com