Logo
HEL [tta_listen_btn]

আলোচিত ডন বজলু মারা গেছেন

রূপগঞ্জের সেই আলোচিত বজলুর রহমান ওরফে বজলু মেম্বার মৃত্যু বরণ করেছেন। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে নিশ্চিত করেছে তার পরিবার। এর আগে, গত ২৩ মার্চ নারায়ণগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে পরলে তাকে সদর হাসপাতাল ও পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ এর তত্বাবধায়নে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ কারাগারের জেল সুপার মো. মকাম্মেল হোসেন।
বলজলুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার সুভাষ কুমার জানান, নারায়ণগঞ্জ কারাগার থেকে বজুলকে পাঠানো হলে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি রাখেন। সেখানে তিনি মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com