ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান ও সম্পাদক মতিউর রহমানে বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। শনিবার (১ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সমানে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, কবি ও সাংবাদিক হালিম আজাদ, মহিলা পরিষদের সভাপতি লক্ষী চক্রবর্তী, প্রথম আলো নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হকসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মীরা। মানববন্ধনে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ এ পর্যন্ত যত সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের দাবি জানান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।