Logo
HEL [tta_listen_btn]

ধর্ষণচেষ্টা মামলার ২ আসামী গ্রেফতার

সোনারগাঁয়ে পাওনা টাকার দ্বন্দ্বে নারীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। ৩ দিন পর ওই নারী বাদি হয়ে সোনারগাঁ থানায় ৩ জনকে আসামী করে মামলা করেন। মামলার পর লিটনসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ এপ্রিল) তাদেরকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। তারা হলো, লিটন মিয়া ও আসাদুর রহমান।
ওই নারীকে অর্ধচেতন অবস্থায় উপজেলার পূর্ব সনমান্দি চকের একটি ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করেন এলাকাবাসী। এসময় তার হাত-পা বাঁধা ছিল। গায়ের কাপড় ছেঁড়া ছিল। এদিকে ভুক্তভোগী নারী সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাকে অনেকগুলো শারীরিক পরীক্ষা দেয়া হয়েছে। তার শারীরিক অবস্থায় এখনো উন্নতি হয়নি।
ভুক্তভোগি নারী বলেন, সোনারগাঁ পৌরসভার দুলালপুর নোয়াইল গ্রামের লিটন মিয়ার মালিকানাধীন মার্বেল কারখানায় চাকরি করেন। বেতন ও ধার হিসেবে নেয়া টাকাসহ লিটনের কাছে তিনি মোট ২ লাখ ৮০ হাজার টাকা পান। এর আগেও শরবতের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে লিটন তাকে একাধিকবার ধর্ষণ করেন। এসব বিষয়ে তিনি আদালতে লিটনের বিরুদ্ধে মামলাও করেন।
তিনি আরও বলেন, মামলাসহ নানা বিষয় নিয়ে মঙ্গলবার (২৮ মার্চ) লিটনের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। একপর্যায়ে তিনি আর চাকরি করবেন না জানিয়ে কারখানা থেকে বেরিয়ে যান। দুপুর ১২টার দিকে মোগরাপাড়া চৌরাস্তা যেতে আদমপুর বাজার থেকে রিকশায় ওঠেন। পথে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সামনে থেকে অপরিচিত এক নারী তার সঙ্গে সেই রিকশায় ওঠেন। কিছুক্ষণ কথা বলার পর ওই নারী তার মুখের সামনে কিছু একটা ধরলে অচেতন হয়ে পড়েন। পরদিন বুধবার দুপুর ১২টার দিকে বৃষ্টির ঝাপটায় জ্ঞান ফিরলে দেখেন, একটি ভুট্টা ক্ষেতের মাঝখানে পড়ে আছেন। সেখান থেকে উঠে দাঁড়াতে চাইলেও পারেননি।
ভুক্তভোগী বলেন, শুক্রবার থানায় ডেকে নিয়ে পুলিশ আরও একটি লিখিত কাগজে স্বাক্ষর নিয়েছেন। সেই কাগজটি মামলার অভিযোগ বলে জানিয়েছেন পুলিশ। সেই অভিযোগটি ধর্ষণ চেষ্টার মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। ২৪ ঘণ্টা অচেতন থাকায় আমার সঙ্গে কি করা হয়েছে আমি জানতে পারিনি। তাই আমি ধর্ষণ চেষ্টা মামলা নেয়ার জন্য বলেছি। আমার ভাই আসবে। তখন আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাাতালে ভর্তি হবো।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, হাসপাতালে চিকিৎসাধীন নারীর ধর্ষণ চেষ্টায় মামলা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com