Logo
HEL [tta_listen_btn]

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নেত্রকোনার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান এর সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ সিএনজি চালক নিহত হয়েছে। এসময় সিএনজিতে থাকা দুই যাত্রী আহত হয়। মঙ্গলবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার বারহাট্টা উপজেলার বকুল চৌহানের ছেলে বিজিবি সদস্য সুমন চৌহান। নিহত বিজিবি সদস্য সুমন চৌহান কাপ্তাই ৪১ বিজিবিতে কর্মরত ছিলেন। নিহত আরেকজন সিএনজি চালক অসীম মিয়া ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বাসিন্দা ছিলেন। আহতরা হলেন, মোফাজ্জল ও আব্দুল্লাহ আল মামুন। তাদের বাড়ি ময়মনসিংহ জেলায়।
স্থানীয়দের তথ্য সূত্রে পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ থেকে একটি সিএনজি ৪ জন যাত্রী নিয়ে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দেয়। নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় এক বিজিবি সদস্যসহ সিএনজি চালক ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্তলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। তবে কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com