Logo
HEL [tta_listen_btn]

সুইপার কলোনী হচ্ছে তারাবতে

ঢাকা-সিলেট মহাসড়কের দু’পাশে গৃহস্থলীর বর্জ্য ফেলা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং সুইপারদের থাকার ব্যবস্থাসহ সব সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে তারাব পৌরসভা। এ জন্য ৯ দশমিক ৪৮ একর ভূমি ক্রয়ের পরিকল্পনা করছে। স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানটি রূপগঞ্জ উপজেলার দু’টি মৌজায় সমস্যাগুলো নিরসনে পরিকল্পনা করছে। পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, ফিকেল স্লাজ ম্যানেজম্যান্ট, সুইপার কলোনী নির্মাণের উদ্দেশ্যে ২০২২ সালের ৯ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি প্রস্তাব প্রেরণ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, রূপগঞ্জ উপজেলার দেবৈ মৌজার ২০৭, ২১০, ২১৪, ২১৯, ৩৩২, ৩৩৯, ৩৪২, ৩৮০, ৩৮৩ দাগের ৫ দশমিক ৯৮ একর ও নারসিংগল মৌজায় ২০৯ ও ২২০ নং দাগের ৩ দশমিক ৫০ একর ভূমি ক্রয়ের প্রস্তাব দেয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ৪ এপ্রিল রূপগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়ের থেকে জমির সরকারি মৌজা মূল্য সম্পর্কিত তথ্য প্রেরণ করার নির্দেশ দেয়া হয়।
তারাব পৌরসভার একজন কর্মকর্তা জানান, প্রকল্পটি বাস্তবায়ন হলে গৃহস্থলির বর্জ্য বিশুদ্ধ পানি সরবরাহ ও সুইপারদের থাকার সু-ব্যবস্থা তৈরি হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com