Logo
HEL [tta_listen_btn]

হোমনায় বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্ট

কুমিল্লার হোমনায় রমজানে ভোক্তা অধিকার সংরক্ষণ সঠিক পণ্য এবং মান নিয়ন্ত্রণের লক্ষ্যে বাজার মনিরটিং কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ইউছুফ হাসান কাঁচা বাজার, খেজুরের অস্বাভাবিক মূল্য তদারকি, ফলের দোকান, মুদি, মনোহরী, হোটেলসহ বিভিন্ন দোকানে মূল্য তালিকা, পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ, খাবার হোটেলে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার তৈরিসহ নানা বিষয়ে পর্যবেক্ষণ করে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন। বুধবার (৬ এপ্রিল) বিকেলে থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলে। অভিযারে ৫টি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
মূল্য তালিকা না থাকায় হৃদয় ফল ভান্ডারের মালিক টিটন সাহা, জয়ন্ত ফল ভান্ডারের মালিক সিতারাম ও রুদ্র স্টোরের মালিক রিপন সাহাসহ ৩টি দোকানকে ৩ হাজার টাকা, জয়শ্রী ভান্ডারের কেশব চন্দ্র সাহাকে পণ্যের ক্রয়ের রশিদ দেখাতে না পারায় ২ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণের পণ্য রাখার অপরাধে অমৃত স্পেশাল সুইটসের মালিক পলাশ চন্দ্র দাসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান বলেন, ৫টি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com