সোনারগাঁয়ে দুই শতাধিক অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বারদী ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব-১১ এর অধিনায়ক কর্নেল তানভীর মাহমুদ পাশা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. সামসুল ইসলাম ভূঁইয়া, র্যাব-১১ এর মেজর সানরিয়া চৌধুরী, বারদী ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাঈল সরকার রোমান, সাবেক সদস্য জজ মিয়া প্রমুখ। এসময় বারদী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।