বন্দর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার (১ মে) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত বন্দর প্রেসক্লাব মিলনায়তনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মেহেবুব মিয়া (দৈনিক ইয়াদ)। একই পদে সমান ভোট পাওয়ায় লটারিতে আজকের কাগজ পত্রিকার মো. মামুন মিয়া জয়ী হয়েছেন। সধারণ সম্পাদক মো. মহিউদ্দিন সিদ্দিকী (নয়াদিগন্ত) পুনরায় নির্বাচিত হয়েছেন ও সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জিএম সুমন (যায় যায় দিন ও যুগের চিন্তা)। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং ইত্তেফাক এর জেলা প্রতিনিধি হাবিবুর রহমান বাদল। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান এবং বন্দর উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা মো. আবু জাফর। নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালন করেছেন সাবেক সহ-সভাপতি মো. কবির হোসেন। এরআগে ২৮ এপ্রিল প্রেসক্লাব ভবনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার দিন। মনোনয়ন সংগ্রহ এবং জমা দানের শেষ সময় পর্যন্ত কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মোবারক হোসেন কমল খান (দেশ রুপান্তর) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।
এছাড়া অন্যান্যের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে মো. আমির হোসেন (প্রতিদিনের নারায়ণগঞ্জ), অর্থ সম্পাদক পদে মো. মেহেদী হাসান সজিব (সমকাল), দপ্তর সম্পাদক পদে মো. মেহেদী হাসান রিপন (দৈনিক ইয়াদ), প্রচার সম্পাদক পদে মো. শাহ জামাল (ভোরের বাংলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. হৃদয় আহমেদ জয় (নিউজ ২৪) ও নির্বাহী সদস্য পদে সাবেক সভাপতি এড. শাহ্ আলী মোঃ পিন্টু খান (অগ্রবাণী), মো. ইমরান মৃধা (শীতলক্ষ্যা) ও দ্বীন ইসলাম দীপু (অগ্রবাণী প্রতিদিন) নির্বাচিত হয়েছেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।